November 23, 2026, 12:08 pm
শিরোনামঃ
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারে নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে সিএনজিযোগে নেত্রকোণার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুপুর দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।

একপর্যায়ে সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক মারামারি ধামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুত্বর আহত হন তিনি। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page