November 23, 2026, 12:08 pm
শিরোনামঃ
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারে নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ তার বাংলাদেশ সফরকালীন এ মর্যাদা কার্যকর থাকবে।

রোববার(২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণের পর গত জুনে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফর করেন।

এ ছাড়া ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

 

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page