November 26, 2026, 1:20 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক

ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরে নাশকতা মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কুমার মল্লিকসহ পুলিশ তিনজনকে আটক করেছে। ২৪-২৫ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন, কেশবপুরের রঘুরামপুর গ্রামের পলাশ কুমার মল্লিক (৪৬), পৌর শহরের সাহাপাড়া এলাকার উজ্জ্বল অধিকারী (৩৮) এবং বাউশলা গ্রামের শুকুর আলী (৫০)।

পুলিশ জানায়, ২৪-২৫ নভেম্বর রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে পলাশ কুমার মল্লিক ও উজ্জ্বল অধিকারীকে আটক করা হয়। একই রাতে উপজেলার আঠারো মাইল এলাকা থেকে শুকুর আলীকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

কেশবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার এসআই মনোজ কুমার ঘোষ জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২৫ নভেম্বর আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page