October 17, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মহান আল্লাহকে ভয় করা সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“ বল, ভাল এবং মন্দ এক নয় যদিও প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে, সুতরাং হে জ্ঞানী সমাজ! তোমরা আল্লাহকে ভয় কর- যাতে তোমরা সফলকাম হতে পার। সূরা : মায়িদাহ ঃ আয়াত : ১০০
১. হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার রাস্তার ধারে একটি খেজুর পেলেন। তখন তিনি বললেন, এটি যদি সদকার মাল হবার আশংকা না হত তাহলে অবশ্যই আমি এটাকে খেয়ে নিতাম। ( বোখারী ও মুসলিম শরীফ)
২. হযরত নাওয়াস ইবনে সামআন (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, পুণ্য ও সততা সচ্চরিত্রেরই অপর নাম। অপর দিকে গোনাহ হল যা তোমার অন্তরে সন্দেহের অবতারণা করে এবং লোকজন তা জেনে ফেলুক তা তোমার কাছে অপছন্দনীয়। (মুসলিশ শরীফ)
৩. হযরত ওয়ারিসা ইবনে মা’বাদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এলাম। তিনি ইরশাদ কররেন, তুমি কি ভাল ও মন্দ কাজের ব্যাপারে কিছু করতে এসেছ ? আমি বললাম হ্যাঁ, তিনি ইরশাদ করলেন, তোমার অন্তরকে এ ব্যাপারে প্রশ্ন করো। ভাল ও সৎ স্বভাব হলো, যার উপর নফ্স তৃপ্ত থাকে এবং হৃদয় প্রশান্ত লাভ করে থাকে। আর গোনাহ হলো যা মনে খটকা ও সংশয়ের সৃষ্টি করে এবং অন্তরে উদ্বেগ ও অনিশ্চয়তার উদ্রেক করে। যদিও লোকজন তোমাকে ফাতওয়া দিক বা তোমাকে ফাতওয়া প্রশ্ন করুক।
৪. হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে আমি একথাটি স্মৃতিপটে সংরক্ষণ করেছি। যে জিনিষ তোমাকে সন্দেহে পতিত করে তা ছেড়ে দাও এবং যা কোনরূপ সন্দেহে পতিত করে না তা গ্রহণ কর। (তিরমীযি শরীফ)
৫. হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর একটি গোলাম ছিল। সে রোজ তাকে কামাই করে এনে দিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কামাই থেকে খেতেন। একদিন সে কিছু একটা নিয়ে এল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হতে কিছু খেলেন। গোলামটি তাকে বলল, আপনি জানেন এটা কি ছিল ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ঃ এটা কি ছিলো ? গোলামটি বলল আমি জাহিলিয়াত যুগে কোন এক লোকের হাত গুণে ছিলাম। আর গণনাও আমি তেমন জানতাম না। আমি তাকে পুরোপুরি ধোকা দিয়েছিলাম। এখন তারই সঙ্গে আমার দেখা হয়েছিল। সে আমাকে এ জিনিষটা দিয়েছিল যা আপনি খেলেন। একথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখে হাত প্রবেশ করিয়ে দিলেন এবং পেটে যা ছিল সব বমি করে ফেলে দিলেন।  (বোখারী শরীফ)
৬. হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে হিজরতকারীদের জন্য বছরে চার হাজার দিরহাম ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। কিন্তুু তার নিজ পুত্রের জন্য নির্ধারণ করলেন তিন হাজার পাঁচ শত দিরহাম। তাকে বলা হল, আপনার পুত্রও তো মুহাজিরদের অন্তর্গত। তাহলে তার জন্য কম ভাতা নির্ধারণ করলেন কেন? তিনি বললেন, তার সঙ্গে তো তার পিতাও হিজরত করেছে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন তার অবস্থা তো তাদের ন্যায় নয়। যারা একাকী হিজরত করেছে। (বোখারী শরীফ)
৭. হযরত আতিয়্যা ইবনে ওরওয়াহ সা’দী সাহাবী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা ততসময় পর্যন্ত মুত্তাকীদের মর্যাদায় উন্নীত হতে পারে না। যত সময় পর্যন্ত না সে এমন সব জিনিষ ত্যাগ করবে যাতে কোন দোষ রয়েছে। যাতে করে সে ঐ সব জিনিষ হতে আত্মরক্ষা করতে পারে। যাতে কোন না কোন দোষ রয়েছে। (তিরমিযী শরীফ)

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page