May 7, 2026, 2:57 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মায়ের জীবন বাঁচাতে কিডনি বিক্রি করতে চাওয়া মেহেদির পাশে নায়ক জায়েদ খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মায়ের জীবন বাঁচাতে ঢাকার মহাখালী, তেজগাঁও ও গাজীপুর চৌরাস্তার অলিতে গলিতে নিজের কিডনি বিক্রির পোস্টার লাগিয়ে আলোচনায় আসেন শেরপুরের যুবক মেহেদী হাসান। তার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

সোশ্যাল মিডিয়ায় মেহেদী ও তার মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন, মেহেদীর মায়ের চিকিৎসার জন্য তার কিডনি বিক্রি করতে হবে না। যতটুকু পেরেছি সহযোগিতা করছি।

তিনি আরও লেখেন, আমার মা নেই শুনে মেহেদীর মা বলল, তুমি আমার এক সন্তান। তার পাশে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি! মায়ের চিকিৎসায় কোনো সমস্যা হবে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা।

জানা গেছে, ২০১৭ সালে মেহেদীর বাবা তার মাকে ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার শুরু করেন। মেহেদীর মা গার্মেন্টেসে কাজ করে সংসার চালালেও এখন সে ভার পড়েছে মেহেদীর ওপর।

একটি প্রতিবেদনে দেখা যায়, কান্নাজড়িত কণ্ঠে মেহেদী বর্ণনা করছেন তার অসহায়ত্বের কথা।

তিনি বলেন, পকেটে কোনো টাকা নেই। একটি চাকরির জন্য কতজনের পা ধরেছি, কিন্তু হয়নি। মায়ের জন্য মাসে ৪ হাজার টাকার ওষুধ লাগে, টাকার অভাবে গত একমাস ধরে সেটিও বন্ধ। মায়ের চিকিৎসার টাকা জোগাতে ঢাকায় এসেছি।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page