September 25, 2026, 1:28 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুক্তারাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থনীয়রা জানায়, রোববার ভোর রাতে নুর বকসের বাড়িতে আগুন লাগলে একটি ঘর ঘরের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। পাশে থাকা অপর একটি ঘরেরও অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অভিযোগে জানা যায়, ওই গ্রামের নুর বকসের সাথে পার্শ্ববর্তী শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে রোববার ভোরে প্রতিপক্ষের লোকজন নুর বকসের বাড়িতে আগুন লাগিয়ে দিতে পারে বলে অভিযোগ করেন নুর বকস।

এতে একটি ঘরসহ অসবাবপত্র ভস্মিভূত হয়। এছাড়াও পাশে থাকা আরেকটি ঘরের আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত শহিদুলের ছেলে মশিউর রহমান বাবু তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি, মামলার প্রস্তুতি চলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page