September 25, 2026, 1:28 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে ছোট বোনের প্রেমিকের ছুরিকাঘাতে বড় বোনের প্রেমিক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নে ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছে। এই ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হুরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মামুন হাসান উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ফুলবাড়ীয়ার থানার এসআই মো. হানিফ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো নিহত মামুন হাসান ও গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার। নিহত মামুন হাসানের প্রেমের সম্পর্ক ছিলো বড় বোনের সঙ্গে আর গ্রেপ্তারকৃত শাকিল মিয়ার প্রেমের সম্পর্ক ছিলো ছোট বোনের সঙ্গে। এসব নিয়ে মামুন ও শাকিলের বিরোধ লেগেই থাকতো।

ঘটনার দিন রাতে হুরবাড়ি গ্রামে বানার নদীর তীর ঘেঁষা সড়কের হুরবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে মামুন ও শাকিলের দেখা হয়। এ সময় কথা কাটাকাটি হলে শাকিল মামুনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মামুনের চিৎকার শুনে শাকিলকে আটক করে। অল্প কিছুক্ষণের মাঝেই মামুন হাসান ঘটনাস্থলেই মারা যায়।

এসআই মো. হানিফ মিয়া আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মামুনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গ্রেফতার শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (৩০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত)  শফিকুল ইসলাম জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page