March 28, 2026, 12:58 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

‘কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার প্রচেষ্টা’; ডাচ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিনশেষে এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে।

ওই মন্ত্রণালয় বলেছে, একটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি গত ২০ অক্টোবর হেগে নিযুক্ত রুশ সামরিক অ্যাটাশেকে তাদের হয়ে কাজ করার জন্য ‘নিয়োগ’ দেয়ার চেষ্টা চালান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের উস্কানিমূলক তৎপরতা অগ্রহণযোগ্য এবং তা বহির্বিশ্বে রাশিয়ার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে।

বিগত কয়েক বছরে হেগে নিযুক্ত রুশ কূটনীতিকদের সঙ্গে আরো কয়েকবার এ ধরনের আচরণ করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একাধিক প্রতিনিধি হেগের একটি পার্কে একজন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের প্রস্তাব দিয়েছিল।পরের বছরের ডিসেম্বরে অ্যামস্টার্ডামের স্কিফোল বিমানবন্দরে আরেকজন রুশ কূটনীতিককে সিআইএর সঙ্গে সহযোগিতা করতে উৎসাহিত করে একদল সিআইএ এজেন্ট। এ ধরনের ‘অবৈধ তৎপরতায়’ অংশগ্রহণ করার জন্য নেদারল্যান্ডের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।তবে রাশিয়ার এসব অভিযোগের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page