August 5, 2026, 10:53 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার ১০ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দেয়ার দায়ে আমেরিকার ১০ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাত (সোমবার রাতে) এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ মন্ত্রণালয় ইরানের পার্লামেন্টে ২০১৭ সালে পাস করা একটি আইনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানে সহিংসতা উস্কে দেয়া, সন্ত্রাসীদের মদদ দেয়া, ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হঠকারী ও সন্ত্রাসী’ কার্যক্রম এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার লক্ষ্যে ২০১৭ সালের জুন মাসে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার আইন পাস করেছিল ইরানের পার্লামেন্ট।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞার শিকার মার্কিন ব্যক্তিদের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের পক্ষে কেউ ইরানের ভিসা পাবে না, বিকল্প কোনো উপায়ে ইরানে প্রবেশ করতে পারবে না, ইরানের ব্যাংকিং ব্যবস্থায় তাদের কোনা সম্পদ থাকলে তা জব্দ করা হবে। ইরানের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page