November 5, 2026, 7:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইরানে ১৪ হাজার বিক্ষোভকারী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানি পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মারা যায় মাহশা আমিনি (২২)। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ওপর ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইরানি পুলিশি। সেইসঙ্গে চালিয়েছে গণহারে গ্রেফতার। জাতিসংঘ জানিয়েছে, গত ৬ সপ্তাহে অন্তত  ১৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২ অক্টোবর) ইরানের মানবাধিকার পরিস্থিতির বিশেষ প্রতিবেদক জাভেদ রেহমানের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত ছয় সপ্তাহে হাজার হাজার পুরুষ, মহিলা এবং শিশুসহ ১৪ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মানবাধিকার রক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীরা রয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে রেহমান জানান, মানবাধিকার গোষ্ঠী ইরানে নিরাপত্তা বাহিনীর নিরবচ্ছিন্ন সহিংস প্রতিক্রিয়ায় অন্তত ২৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান ইরান সরকারের বাইরের কারও পক্ষে নিশ্চিত করা অসম্ভব।

এছাড়া তেহরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ করার প্রসঙ্গে রেহমান বলেন, এদের অনেকের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে।  অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞদের মতে, এই ক্রমবর্ধমান বিক্ষোভ দেশটির জাতীয় বিদ্রোহ ও শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ইতিহাসের সহযোগী অধ্যাপক রোহাম আলভান্দির বরাত দিয়ে সিএনএন জানায়, এটি সংস্কারের প্রতিবাদ নয়। এটি ইসলামিক প্রজাতন্ত্রের অবসানের দাবিতে একটি বিদ্রোহ এবং এটি তারা আগে যা দেখেছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু।

এদিকে রোববার (৩০ অক্টোবর) ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইরানি ছাত্র ও ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়। দেশটির আধাসামরিক বিপ্লবী গার্ডের হুমকি সত্ত্বেও দেশব্যাপী বিক্ষোভের সময় রোববার সহিংসতা শুরু হয়।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page