November 5, 2026, 2:21 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় এই ঘটনা ঘটে। রোববার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস অনুমোদিত একটি নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় অন্তত ১০ জনকে গুলি করা হয়।

ফিলাডেলফিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুলির ঘটনায় আহতদের অনেকের আঘাত বেশ গুরুতর এবং তাদেরকে বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলায় আহত ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ঘটনার বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে ফিলাডেলফিয়া পুলিশের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page