October 28, 2026, 4:07 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে বাড়িতে মৃত মায়ের লাশ রেখে পরীক্ষা দিল শারমিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার (৬ নভেম্বর) এইচএসসি পরীক্ষা শুরুর দিনে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন আক্তার নামে এক পরিক্ষার্থী। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের ছোট মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

পরীক্ষার্থী শারমিন আক্তারের চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হসপিটালে মারা যায়। রবিবার সকাল ১০টায় বাড়িতে লাশ নিয়ে আসা হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও পরিবার এবং স্বজনদে অনুরোধে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ খান বলেন, মেয়েটি আমাদের কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী। মায়ের মৃত্যুতে তাকে মানষিক সাপোর্ট দেয়ার জন্য আমিসহ আমাদের কলেজের শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করেছি।

শারমিনের পরীক্ষা কেন্দ্রের সচিব মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর বলেন, মেয়েটিকে আমরা যথাসম্ভব মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page