September 11, 2026, 3:48 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিএনপির সমাবেশ থেকে বিচারপতি মানিকের ওপর হামলা করা হয়েছে : ডিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সমাবেশ থেকেই অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিচারপতি মানিক অভিযোগ করেন, পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে তার গাড়িতে হামলা চালানো হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে পল্টন থানায় মামলা করেন অবসরপ্রাপ্ত বিচারপতির গানম্যান রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। প্রথম দিনেই আমরা ১০ জনকে গ্রেপ্তার করি। পরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়, তবে এ বিষয়ে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এবং তদন্ত করছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page