November 5, 2026, 7:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আদালতের হুঁশিয়ারির পর ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা করল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় অবশেষে মামলা করেছে সেদেশের পুলিশ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হস্তক্ষেপের পর এই মামলা করা হয়।

পাঞ্জাব পুলিশ মামলা দায়েরে ব্যর্থ হলে স্বতঃপ্রণোদিত হয়ে আইনি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ আদালত। পর্যবেক্ষণে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, ‘আপনারা কি দেখতে পাচ্ছেন না, এটা একজন জাতীয় নেতাকে হত্যার চেষ্টা?’

প্রাদেশিক পুলিশ অবশেষে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা নথিভুক্ত করেছে। আটক সন্দেহভাজন নাভিদকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। সন্ত্রাসবাদবিরোধী আইনের ৭ নম্বর ধারাসহ পাকিস্তান দণ্ডবিধির কয়েকটি ধারায় গতকাল সোমবার উপপরিদর্শক আমির শাহজাদ বাদী হয়ে মামলাটি করেন। তিন দিন দেরির পর মামলাটি করা হলো।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তাকে হত্যার কথিত ষড়যন্ত্রের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির জড়িত বলে অভিযোগ করেছেন। তবে পুলিশের মামলায় তাদের কারও নাম উল্লেখ করা হয়নি।

আগাম নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফা লংমার্চ চলাকালে গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন। গুলিবিদ্ধ হন ইমরান খান, পিটিআইয়ের কয়েকজন নেতাসহ ১৪ জন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page