November 5, 2026, 2:06 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

ব্রাসেলসে ছুরিকাঘাতে প্রাণ গেলো পুলিশের ; পাল্টা গুলিতে নিহত হামলাকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ছুরি নিয়ে পুলিশের ওপর এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন, এর মধ্যে একজন মারা গেছেন। খবর বিবিসি’র।

শুক্রবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সন্ধ্যায় ব্রাসেলসের নর্থ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে হামলাকারী। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় টহল দিচ্ছিলেন দুই পুলিশ সদস্য।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যায়।

হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি, ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। মুখপাত্র এরিক ভ্যান ডুয়েস বলেন, আমরা মামলার প্রস্তুতি নিয়েছে। এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।

২০১৬ সালে ব্রাসেলসে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page