July 23, 2026, 5:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১৯৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ও ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে পটুয়াখালীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, সহ-সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, সদস্য জলিলুর রহমান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে না, তাদের স্মরণে ও উপকূলের উন্নয়নে কেন একটি দিবস হবে না?

বক্তারা আরও বলেন, তিনটি পার্বত্য জেলা নিয়ে মন্ত্রণালয় আছে। উপকূলের ১৯ জেলা নিয়ে কেন মন্ত্রণালয় গঠন করা হবে না। এসময় ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।

এ কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যসহ জেলা প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page