September 9, 2026, 3:33 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

আফগান নারীদের পার্ক ও জিমে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার : সঠিক সিদ্ধান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকার দেশের নারীদেরকে সব ধরনের পার্কে যাওয়া নিষিদ্ধ করেছে; একইভাবে জিমনেসিয়াম এবং পাবলিক টয়লেট ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা জারি করে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছেন, দেশে ইসলামী আইন অনুসরণ করা হচ্ছিল না বলে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

রাজধানীর কাবুলের বিখ্যাত সিটি পার্ক একসময় কোলাহলময় থাকত এবং পরিবারের লোকজন মিলে হাসি-আনন্দ ভাগাভাগি করে নিত। কিন্তু নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ করার পর সিটি পার্ক এখন অনেকটা নিরব নিস্তব্ধ বিরান ভূমিতে পরিণত হয়েছে। পার্কে এখন সামান্য কিছু পুরুষ লোকজনকে দেখা যায়।

তালেবান এই নিষেধাজ্ঞা দেয়ার কারণে বহু মানুষের জীবিকার উপরও আঘাত এসেছে। পার্কে আসা লোকজনের কাছে অনেকে নানা ধরনের পণ্য ও খাবার দাবার বিক্রি করে অর্থ আয় করত কিন্তু তালেবান সরকারের নিষেধাজ্ঞার কারণে লোকজনের ভিড় কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষদের রোজগারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

আফগানিস্তানের নারী অধিকার কর্মীরা তালেবান সরকারের প্রতি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এই ধরনের সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করবে।

তালেবান সরকার এরইমধ্যে আফগান নারীদের পুরুষ আত্মীয়-স্বজন ছাড়া সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করেছে। পাশাপাশি প্রায় এক বছর ধরে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের পর দেশটির নারীরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত নিয়ন্ত্রণের আওতায় আসবে বলে ধারণা করা হচ্ছিল। দেশটির নারীরা এখন ন্যায়বিচার ও সরকারের কাছে তাদের অধিকার রক্ষার আহ্বান জানাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page