May 10, 2026, 4:59 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৮৬ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৬৯ হাজার ৮৭৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৭৯ জন। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৩৮ হাজার ৬৭৫ জন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬ লাখ ১৯ হাজার ৯৮৭ জন। এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ১৯৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ কোটি ৯ লাখ ৭১ হাজার ৫১১ জন।

এদিকে, বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে মারা গেছেন ২৫৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ হাজার ৬৬৬ জন। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ কোটি ৫৪ হাজার ৭৯৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ১ হাজার ৩৭০ জন। সেরে উঠেছেন ৯ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭৬২ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হিসাবে শীর্ষে জাপান। দেশটিতে নতুন করে ১ লাখ ৭ হাজার ১৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১১১ জন। এ নিয়ে জাপানে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৩৪ লাখ ২৬ হাজার ৭৯৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৮২৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৮৪৩ জন।

দৈনিক মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৬২ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৩০৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী বেড়ে হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯২ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৮৯ জন। মারা গেছেন ৪১ জন। দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৭৪ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ৮১১ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৩ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৮০ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ২১২ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৭১ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৭ জন, তাইওয়ানে ৬৯ জন, ইন্দোনেশিয়ায় ৫৪ জন, হাঙ্গেরিতে ৭৩ জন, অস্ট্রেলিয়ায় ১০ জন, পোল্যান্ডে ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page