September 19, 2026, 5:59 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানানো নিয়ে বিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা সোমবার উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সমালোচনা করলেও রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে আনুষ্ঠানিক কোন বিবৃতি দিতে পারেনি। কূটনীতিকরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ১৪ টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ভারত শুক্রবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ‘কঠোর নিন্দা’ জানায়। ক্ষেপণাস্ত্রটি জাপানের উপকূল থেকে ১২৫ মাইল (২০০ কিলোমিটার) দূরে গিয়ে পড়ে।
উত্তর কোরিয়ার শুক্রবার উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি তাদের একেবারে নতুন আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং এটির যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানার ক্ষমতা রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ‘উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চরম উত্তেজনার সৃষ্টি করছে। তাদের এ ধরনের কর্মকা- আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সুস্পষ্ট হুমকি সৃষ্টি করছে।’
পিয়ংইয়ং আগের যেকোন বছরের তুলনায় ২০২২ সালে অনেক বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
চলতি মাসেই উত্তর কোরিয়া স্বল্প, মাঝারি ও দূর পাল্লার ৩০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার পরমাণু   ও ক্ষেপণাস্ত্র কর্মকা- নিয়ে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রায় ১২টিরও বেশি প্রস্তাব পাশ করেছে।
এ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র আরো শাস্তি দেয়া থেকে পিয়ংইয়ং’কে রক্ষার ব্যাপারে বেইজিং ও মস্কোকে দোষারোপ করে।
পশ্চিমা এক কূটনীতিক এএফপি’কে বলেন, চীন ও রাশিয়া সোমবারের বিবৃতিতে তাদের নাম না রাখার কথা বলেছে।
গত মে মাসে চীন ও রাশিয়া আগের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জবাবে উত্তর কোরিয়া বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন নেতৃত্বাধীন এক এক প্রচেষ্টায় ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page