September 21, 2026, 8:48 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ভোলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার উপজেলা সদরে আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় প্রধান অতিথি মো: তৌফিক-ই-লাহী চৌধুরী  বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখনই মুক্তিযোদ্ধাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। তাই আজকে আমাদের জন্য খুশির একটি দিন। এ স্মার্ট কার্ডে মুক্তিযোদ্ধাদের সকল তথ্য থাকছে। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, এটি আমাদের মূল্যায়ন করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: দোস্ত মাহমুদ, মো: সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান জানান, আজকের অনুষ্ঠানে সদর উপজেলার মোট ৪২০ জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০৭ জন জীবিত ও ২১৩ জন মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। মৃতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মার্ট কার্ড ও সনদ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page