September 21, 2026, 7:53 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীর চারঘাটে ভূমি কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে কার্যালয়ে বসে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার তার ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ও বাইরে একই ব্যক্তির সঙ্গে ঘুষের টাকা নিয়ে দরকষাকষি করছেন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার। এক পর্যায়ে টাকা পকেটে ঢোকান তিনি।

আরও দেখা যায়, টেবিলের সামনে টাকা হাতে নিয়ে বসে থাকা সেবাগ্রহীতাকে তিনি বলছেন, ‘৯০০ টাকা দিলে হবে না। আশ্চর্য তো, গরিব মানুষও দিচ্ছে। আর আপনি তো মার্চেন্ট মানুষ। ৯০০ টাকা গুণে দিচ্ছেন, এটা কেমন কথা হলো?’

তার টেবিলের সামনে বসে থাকা অপর সেবাগ্রহীতাকে চার হাজারের সঙ্গে আরও ৫শ’ টাকা দিতে বলেন। তা নাহলে খাজনার চেক কাটবেন না বলে জানিয়ে দেন তিনি।

আরেক সেবাগ্রহীতাকে অফিসের বাইরে নিয়ে গিয়ে একটি গাছতলায় দাঁড়িয়ে কথা বলেন আব্দুস সাত্তার। এর ফাঁকে কয়েক দফায় তার কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখেন।

আব্দুস সাত্তার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসে সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি রাজশাহী নগরীর হড়গ্রমা কোর্ট স্টেশন এলাকায়। এক মাস হলো তিনি সরদহ ইউনিয়ন ভূমি কার্যারয়ে যোগদান করেছেন।

সেবাগৃহীতাদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজই করেন না আব্দুস সাত্তার। তার চাহিদার কানাকড়ি কম হলেও তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ করেন।

যোগাযোগ করা হলে সহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, ‘আমি এই ভূমি অফিসে নতুন। মাত্র একমাস হলো যোগদান করেছি। এখানে কাউকে সেভাবে চিনি না। আমি কারও কাছ থেকে কীভাবে ঘুষ নেবো? এসব অভিযোগ ভিত্তিহীন।’

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “ভিডিওগুলো দেখেছি। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি তিনি আব্দুস সাত্তার। ভিডিওর সত্যতা যাচাই করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page