September 27, 2026, 1:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে ধর্ষণ মামলায় আসামী জেল থেকে জামিনে বেরিয়ে আবারও ধর্ষণ চেষ্টার অভিযোগ

ইয়ানূর রহমান : ধর্ষণ মামলায় জেল থেকে জামিন পেয়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তি আবারও একই নারীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় মিজানুরসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আসামি মিজানুর রহমান ঝিকরগাছার সোনাকুড় গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং আল আমিন একই গ্রামের আনারুল গাজীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরীন অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে,  মিজানুর রহমান বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিত ও হয়রানী করতো। একপর্যায়ে মিজানুর তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা হয়। পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। আদালত থেকে জামিনে মুক্ত হয়ে মিজানুর গত ২৩ নভেম্বর ওই নারীর বাড়িতে হাজির হয় তার সহযোগীসহ। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জোর করে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মিজানুর ও তার সহযোগী পালিয়ে যায়। একই সাথে ধর্ষণ মামলা তুলে না নিলে তাকে হত্যা করবে বলেও হুমকি দিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page