September 20, 2026, 12:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মহাকাশ স্টেশনে তিন মহাকাশচারী পাঠিয়েছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা মহাকাশচারীরা বুধবার (৩০ নভেম্বর) তিয়ানগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে তারা দেশের প্রথম ক্রুদের কক্ষপথে স্থানান্তর সম্পন্ন করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রশাসনের (সিএমএসএ) উদ্ধৃতি দিয়ে সিনহুয়া পরিবেশিত খবরে জানানো হয়, তিনজন মহাকাশচারী চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটে করে স্থানীয় সময় রাত ১১টা ০৮ মিনিটে যাত্রা শুরু করেন।

সিনহুয়া জানায়, প্রবীণ মহাকাশচারী ফেই জুনলং ও প্রথমবারের সঙ্গী নভোচারী ডেং কিংমিং ও ঝাং লুকে বহনকারী রকেটটি বুধবার সকালে মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে ডক করেছে। এরপর তারা জুনের শুরু থেকে তিয়ানগং স্পেস সেন্টারে থাকা আরও তিনজন নভোচারীর সঙ্গে যোগ দেন।

৫৭ বছর বয়সী ফেই ১৭ বছর পর মহাকাশে ফিরছেন। তিনি ২০০৫ সালে ‘শেনঝুউ-৬’ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।

সিএমএসএ মুখপাত্র জি কিমিং জানান, এ মিশনের প্রধান কাজগুলো ছিল প্রথমবারের মতো কক্ষপথে ক্রুদের সরবরাহ করা, স্পেস স্টেশনের ভিতরে ও বাইরে যন্ত্র বিভিন্ন সুবিধাগুলো ইন্সটল করা এবং বৈজ্ঞানিক পরীক্ষা চালানো।

তিয়ানগং স্পেস সেন্টার বেইজিংয়ের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির মুকুট রত্ন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page