August 6, 2026, 8:25 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়টায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৮ জন। বুধবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এই হামলার দায় স্বীকার করেছেন পাকিস্তানের তালেবান জঙ্গি গোষ্ঠী বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা আব্দুল হক রয়টার্সকে বলেন, পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছে। এ ছাড়া নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও এক নারী ও একজন শিশু রয়েছে বলে জানান তিনি।

দেশটিতে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা অনেক বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page