September 19, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার নেতা সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলতে প্রস্তুত আছেন। মস্কোর আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর চলাকালে বৃহস্পতিবার তার সাথে কথা বলার সময় বাইডেন এ কথা বলেন।

এ সময় মাক্রোঁ বলেন, তার ওয়াশিংটন সফরের পর তিনি আবারো পুতিনের সাথে কথা বলবেন। তিনি রাশিয়ার নেতার সমালোচনা করার ব্যাপারে সতর্ক করেছেন।

মাক্রোঁর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, তার অবিলম্বে পুতিনের সাথে যোগাযোগ করার কোন পরিকল্পনা নেই। তবে এ ব্যাপারে তিনি সম্ভাবনা খোলা রেখেছেন।

বাইডেন বলেন, ‘আমি পুতিনের সাথে কথা বলার জন্য প্রস্তুত রয়েছি যদি সত্যিকার অর্থে তার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ থাকে যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় খুঁজছেন। তবে তিনি এখনো তা করেননি।’

তিনি বলেন, ‘যদি তা হয়, আমার ফরাসি এবং ন্যাটো বন্ধুদের সাথে পরামর্শ করে পুতিনের মনে কী আছে তা দেখতে আমি তার সাথে আলোচনায় বসতে পারলে খুশি হবো। তিনি এখনো এটি করেননি।’

আলোচনার শেষ পর্যায়ে বাইডেন ও ম্যাক্রোঁ উভয়ই রাশিয়ার আক্রমণকারীদের বিরুদ্ধে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দেন।

বাইডেন বলেন, ‘এই যুদ্ধ অবসানের একটি উপায় রয়েছে। এক্ষেত্রে প্রথমেই পুতিন ইউক্রেন থেকে তাদের সকল সৈন্য সরিয়ে নেবেন। কিন্তু তিনি তা করবেন বলে মনে হয় না।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page