July 12, 2026, 2:04 pm
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বাসের সাথে ধর্মঘটে গেল যাত্রীবাহী ছোট যানবাহনও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে বাসের পর এবার ধর্মঘটে যাত্রীবাহী ছোট যানবাহনগুলোও। সকল সড়কে অবাদ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্টেশনের দাবিতে অনিদিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে সিএনজি চালিত অটোরিকশা ও ত্রিহুল এবং হিউম্যান হলার-লেগুনা মালিক সমিতি।

শুক্রবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করে। ফলে রাজশাহীতে এই যাত্রীবাহী ছোট যানবহনগুলো চলাচল করছে না।

রাজশাহীর অভ্যন্তরীণ রুটে এইসব যানবাহনগুলো চলাচল করে থাকে।

রাজশাহী সিএনজি চালিত অটোরিকশা (মিশুক) মালিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব বলেন, সিএনজি চালিত অটোরিকশা ও ত্রিহুল এবং হিউম্যান হলার ও লেগুনা জেলার অভ্যন্তরণী রুটে চলাচল করে। কিন্তু সকল সড়কে আমরা অবাদে চলাচল করতে পারি না। বাধা দেওয়া হয়। এছাড়াও নতুন অটোরিকশা কেনা হলে তার রেজিস্টেশন করতে হয়রানির শিকার হতে হয়। এ কারণে আমরা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, দুই দফা দাবির বিষয়ে বৃহস্পতিবার রাতে মালিক সমিতির যৌথ বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি মানার আশ্বাস পেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

এর একদিন আগে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়। এতে রাজশাহী থেকে সকল যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page