July 13, 2026, 9:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ঝিনাইদহের মহেশপুরে বিজিবির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইদহের মহেশপুরে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে প্রকল্প রক্ষণাবেক্ষণে চসিকের সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন মাগুরার তিন সাংবাদিক মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; ২৭ বিদ্যালয় থেকে টাকা আদায়ের দাবি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী নারীর মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

আগামী মাস থেকেই ইউরোপকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া : মিখাইল উলিয়ানভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, নতুন বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই জীবনযাপন করতে হতে পারে। তাদের উচিৎ সেভাবেই চিন্তাভাবনা করা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের পাশাপাশি জি-সেভেনভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্য-সীমা ৬০ ডলার বেঁধে দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

উলিয়ানভ আরও বলেছেন, ‘আমরা এর আগেই ঘোষণা করেছি যেসব দেশ মূল্য বেঁধে দেওয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে সেসব দেশে তেল সরবরাহ করা হবে না।’

রাশিয়া ভবিষ্যতে যেসব পদক্ষেপ নেবে সেসবের বিষয়ে পাশ্চাত্যের দেশগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা ভবিষ্যতে গালমন্দ করে বলবে রাশিয়া তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে!

দুই দিন আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দামের সীমা ৬০ ডলার নির্ধারণ করে দিতে সম্মত হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য রুশ অর্থনীতিকে আঘাত করা যাতে দেশটি ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে না পারে।

অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের পরেই রাশিয়ার অবস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এই দেশটি বিশ্বের মোট তেল চাহিদার ১০ শতাংশ পূরণ করে আসছে।#

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page