July 12, 2026, 3:11 pm
শিরোনামঃ
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে : ইরানের সর্বোচ্চ নেতা ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩ জন হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে বিরোধ নিষ্পত্তির বৈঠকে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক (৫০)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এসময়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে বৈঠকে ছিলেন তিনি।

শনিবার (৩ ডিসেম্বর) বিকfলে ইউনিয়নের শান্তিপুর বাজারের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সহ-সভাপতিও ছিলেন তিনি।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মানিক চেয়ারম্যান গ্রুপ ও ফারুক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। নদী ভাঙ্গন এবং বিরোধ নিষ্পত্তি করতে শনিবার দ্বিতীয় দফায় আলোচনায় বসেন তারা। আলোচনা শেষে অজ্ঞাতনামা দুই দূর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page