August 6, 2026, 12:33 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নীতি পুলিশ বিলুপ্ত করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানে দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে বহুল আলোচিত-সমালোচিত ‘নীতি পুলিশ’ বিলুপ্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবর এএফপির।
ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরির বরাত দিয়ে রবিবার দেশটির গণমাধ্যমের খবরে বিতর্কিত এই পুলিশ শাখাকে ভেঙে দেওয়ার তথ্য জানানো হয়েছে।

তেহরানে হিজাব না পরার কারণে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছর বয়সী মাহশা আমিনি। এর তিনদিন পর পুলিশি জিম্মায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুর্দি বংশোদ্ভূত এই তরুণী। পরে কোমায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই তরুণীর মৃত্যুর পর দেশটিতে হিজাববিরোধী আন্দোলন শুরু হয়, যা বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, হিজাববিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এদিকে হিজাববিরোধী আন্দোলনে সমর্থনের প্রতীক হিসেবে হেড স্কার্ফ না পরেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ইরানের এক নারী ক্রীড়াবিদ। এবার তার পারিবারিক বাড়ি ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে। আলোচিত ওই নারী ইরানি ক্রীড়াবিদের নাম এলনাজ রেকাবি। তিনি গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান রক ক্লাইম্বিং প্রতিযোগিতায় হিজাব না পরেই অর্থাৎ নিজের চুল খোলা রেখেই অংশ নিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page