September 20, 2026, 12:46 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে জান্তার অবস্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৭৩ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারজুড়ে বিভিন্ন জান্তার অবস্থানে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)। তাদের দাবি তিন দিনে এ হামলায় ৭৩ সেনা নিহত হয়েছেন। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে জান্তা সরকার সহিংস দমন নীতি গ্রহণ করে।

এ পর্যন্ত কয়েক হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। এই সহিংসতার জেরে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সম্মিলিত হয়ে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) গঠন করে।

শনিবার (৩ ডিসেম্বর) কায়াহ রাজ্যের ডোমোসো এলাকায় হামলায় অন্তত ২০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সেনারা বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

এদিকে, রোববার (৪ ডিসেম্বর) ম্যাগওয়েতে পিডিএফ সদস্যদের সঙ্গে লড়াইয়ে আরও ৩০ জন সেনা নিহত হয়েছেন।

ইরাবতীর প্রতিবেদন অনুযায়ী, মাগওয়ে, মন্ডল, সাগাইং, বাগো, ইয়াঙ্গুন ও তানিনথারি অঞ্চলে লড়াই হয়। তবে গণমাধ্যম স্বাধীনভাবে সেনা নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page