June 8, 2026, 7:36 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। সোমবার সকালে (৫ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসসহ প্রতিনিধি দল উখিয়া ট্রানজিট পয়েন্টে পৌছেন। সেখানে তিনি গুলিতে নিহত রোহিঙ্গা শীর্ষ নেতা মাস্টার মুহিব উল্লাহ পরিবারের সঙ্গে দেখা করেন।

এরপর প্রতিনিধি দলটি উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। এসময় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসসহ একাধিক মার্কিন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। মিয়ানমারের বাস্তুচ্যূত জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন সংস্থার মানবিক কর্মকাণ্ড পরিদর্শন করেন তারা।

এসব তথ্য নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. খালিদ হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন। এসময় প্রতিনিধি দল ক্যাম্পে লানিং সেন্টার, ফুডস ডিস্ট্রিবিউশনসহ প্রতিবন্ধিদের একটি সেন্টারে কার্যক্রম ঘুরে দেখেন।

উখিয়া ক্যাম্প-৪ এর হেড মাঝি সৈয়দ করিম জানান, মার্কিন প্রতিনিধি দল তার শিবিরসহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেছেন। এসময় রোহিঙ্গাদের খোঁজ খবর নেয় তারা।

এর আগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশ আসছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরকালে মিয়ানমারে ভয়াবহ মানবিক বিপর্যায়ের বিষয়টি বিবেচনা করে রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থীদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেওয়ায় নয়েস সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাবেন। ৭ ডিসেম্বর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।

জুলিয়েটা ভ্যালস নয়েস ২০২২ সালে ৩১ মার্চ মার্কিন পররাষ্ট্র দফতরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page