September 17, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ফ্রান্সে জ্বালানির ভয় ছড়ানো অযৌক্তিক : ম্যাক্রোঁ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সে জ্বালানির ভয় ছড়ানো অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আলবেনিয়ায় ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিম বলকান দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে ফ্রান্সে ভয় জাগিয়ে তোলা অযৌক্তিক। ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা সত্ত্বেও ফ্রান্স এই শীত উতরে যেতে পারবে।

তিনি বলেন, সরকারি কর্তৃপক্ষের কাজ ভীতি ছড়ানো কিংবা ভয় দেখিয়ে শাসন করা নয়।

তার ভাষায়, ‘আমাদের লোকজনকে ভয় দেখানো উচিত নয়। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। যুদ্ধ সত্ত্বেও আমরা এই শীত উতরে যাবো।’

বলা হয়ে থাকে নেপোলিয়ন ও হিটলারের বিরুদ্ধে মস্কোর জয়ের সহযোগিতা করেছিল শীতল আবহাওয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন বাজি ধরছেন, এই শীতে জ্বালানির আকাশছোঁয়া মূল্য এবং সম্ভাব্য ঘাটতির ফলে রাশিয়ার শর্তে রাজি হয়ে চুক্তি করতে ইউক্রেনকে বাধ্য করবে ইউরোপ। ক্রেমলিনের  এমন চিন্তাভাবনার বিষয়ে অবগত এমন দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মস্কো এটিকে শান্তির একমাত্র পথ মনে করছে। কিয়েভ জানিয়েছে, রুশরা ইউক্রেনের দখলকৃত সব ভূখণ্ড ছেড়ে যাওয়ার আগে তারা মস্কোর সঙ্গে কোনও সমঝোতা করবে না। তাই শীতের ওপর ভরসা রাখতে চাইছে ক্রেমলিন।

রুশ কর্তৃপক্ষের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, আমাদের হাতে সময় আছে। আমরা অপেক্ষা করতে পারি। এবারের শীতকাল ইউরোপীয়দের জন্য দীর্ঘ ও কষ্টকর হতে যাচ্ছে। আমরা প্রতিবাদ, বিক্ষোভ দেখতে পাবো। ইউক্রেনকে সহযোগিতার ক্ষেত্রে কয়েকজন ইউরোপীয় নেতা হয়তো দুইবার ভাববেন এবং মনে করবেন চুক্তি করার সময় হয়েছে।

ক্রেমলিন ঘনিষ্ঠ দ্বিতীয় আরেকটি সূত্র বলছে, মস্কো ভাবছে ইতোমধ্যেই তারা ইউরোপীয় ঐক্যে ফাটল ধরিয়েছে। শীতের প্রতিকূল বাস্তবতায় এই প্রক্রিয়া আরও দ্রুততর হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page