April 6, 2026, 10:40 am
শিরোনামঃ
৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত
এইমাত্রপাওয়াঃ

সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারত গেল বিজিবি প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তিনদিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে গেল বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতে যান।

বুধবার সকালে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় ভারতের ত্রিপুরা রাজ্যের গকুলনগর বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেক্টর কমান্ডার রাজেশ কুমার।

বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। এছাড়াও প্রতিনিধি দলে ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন।

প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী জানান, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুই দেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। দ্বিপাক্ষিক এই আলোচনা থেকে কিছু সমঝোতা বের করে আনার চেষ্টা করা হবে।

এই আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবে প্রতিনিধি দলটি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page