August 6, 2026, 3:57 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ক্ষমতাচ্যুত হওয়ার পরই আটক হলেন পেরুর প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোকে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছেন দেশটির আইনপ্রণেতারা। এরপরেই ‘অভ্যুত্থান চেষ্টার’ অভিযোগে ক্ষমতা হারানো এই প্রেসিডেন্টকে আটক করেছে পুলিশ। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এর আগে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট পেদ্রো প্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন । এমন বিদায়ের মাধ্যমে পেদ্রোর ১৭ মাসের শাসনের অবসান হলো। তার সময়ে পেরুর রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল। এই ১৭ মাসের মধ্যে তিনি পাঁচবার মন্ত্রিসভা গঠন করেছেন আবার পরিবর্তন করেছেন । এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে দুইবার অভিসংশন এবং ছয়বার তদন্ত করার চেষ্টা করা হয়েছিল।

নতুন প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে

সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাসিলোর বিরুদ্ধে আগেই অভিসংশনের প্রস্তাব দেন দেশটির সংসদের আইনপ্রণেতারা। বুধবার এ নিয়ে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু নিজেকে রক্ষা করার জন্য পেদ্রো সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘণ্টা আগে তিনি ডিক্রি জারি করেন এবং দেশ শাসনের কথা বলেন। টেলিভিশনে ভাষণ দিয়ে তিনি জানান, অস্থায়ীভাবে সংসদ ভেঙে দেবেন। ডিক্রির মাধ্যমে শাসনভার পরিচালনা এবং দেশে নতুন নির্বাচনের আয়োজন করবেন। এই ঘোষণাকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করেন তার নিজ দল। বিরোধী দলের সদস্যরাও একই মন্তব্য করেন।

পেদ্রো এর আগে দেশটির বিচারবিভাগ নতুন করে সাজানোর ঘোষণা দেন। যারা তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো তদন্ত করছিল। তিনি এসব সিদ্ধান্ত নেয়াতে ক্ষুব্ধ হন মন্ত্রিপরিষদের সদস্যরা। এরপরেই তারা একে একে পদত্যাগ করতে থাকেন। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি পেদ্রোর। ‘সংবিধান পরিপন্থি অভ্যুত্থান চেষ্টায়’ ফেঁসে যান তিনি। এ কারণে ক্ষমতা হারানোর পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: রয়টার্স।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page