August 6, 2026, 5:22 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশ্বব্যাপী ৩০ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের বিশেষ ৩০ জন দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার লঙ্ঘনকারী এবং সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতার অপরাধীর ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।

নিষেধাজ্ঞার আরোপের এক বিবৃতিতে দেশটি বলেছে, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিষেধাজ্ঞাগুলি সমন্বিত করা হয়েছে। এছাড়াও বন্দীদের নির্যাতন এবং বেসামরিক নাগরিকদের ধর্ষণের জন্য সৈন্যদের একত্রিতকরণসহ কার্যকলাপে জড়িত ব্যক্তিদেরও এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমাদের নিষেধাজ্ঞাগুলি আমাদের সবচেয়ে মৌলিক অধিকারের জঘন্য লঙ্ঘনের পিছনে যারা রয়েছে তাদের উন্মোচন করতেই আরোপ করা হয়েছে।’

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা ১১টি দেশের নাগরিক। এর মধ্যে রয়েছে, ১০ জন ইরানি কর্মকর্তা যাার ইরানের বিচার বিভাগীয় এবং কারাগার ব্যবস্থার সঙ্গে যুক্ত, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা, ৯০তম ট্যাঙ্ক ডিভিশনের কমান্ডার হিসেবে ভূমিকার জন্য রাশিয়ান কর্নেল ইবাতুলিন, মালির কাতিবা ম্যাকিনা গ্রুপ যা ম্যাকিনা লিবারেশন ফ্রন্ট নামেও পরিচিত। ব্রিটেন জানিয়েছে তারা যৌন সহিংসতার সঙ্গে জড়িত ছিল।

এছাড়াও এ তালিকায় যৌন সহিংসতার সঙ্গে যুক্ত দক্ষিণ সুদানের কর্মকর্তারা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page