July 12, 2026, 8:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য আটক ; সড়ক অবরোধ ও ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়াকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছে তার লোকজন। এসময় টহলরত ব্যারের একটি গাড়িও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম জানান, ‘ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ খবরে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

স্থানীয়রা জানান, ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায়  তার লোকজন কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইউপি সদস্যের সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় টহলরত র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্যরাও আহত হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান বলেন, একজন ইউপি সদস্যকে ইয়াবাসহ আটকের ঘটনায় তার লোকজন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশ লোকজনকে বুঝিয়ে সড়কে ব্যারিকেড তুলে নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করে।  কিন্তু তারা ব্যরিকেড না তুলে উল্টো পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ চার জন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তি আটক করা হয়েছে। তাকে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নিতে হামলা চালায়। এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page