August 6, 2026, 5:27 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলজিয়াম পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রীক সমাজতান্ত্রিক এমইপি ইভা কাইলি’কে গ্রেফতার করেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টদের অন্যতম। এ মামলার সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে এ মামলায় অপর চার সন্দেহভাজনকে গ্রেফতার করার পর তাকে গ্রেফতার করা হলো। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে এমন অভিযোগের ব্যাপারে তদন্তে তার নাম এসেছে।
সূত্র আরো জানায়, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য কাইলিকে আটক করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেফতার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার।
এর আগে রাজধানী ব্রাসেলসের ১৬ স্থানে পুলিশের অভিযানে ৬ লক্ষ ইউরো উদ্ধার হওয়ার পর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর এদের গ্রেফতারের কথা জানান।
প্রসিকিউটররা এসব সন্দেহভাজনদের সুনির্দিষ্ট পরিচয় জানাননি বা জড়িত দেশের নাম বলেননি। এক্ষেত্রে তারা কেবলমাত্র বলেছে, এটি ছিল একটি ‘উপসাগরীয়’ রাষ্ট্র।
তবে এ মামলার ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের দায়িত্ব পালন করা সদস্য ইতালীয় এক সমাজতান্ত্রিকের দুর্নীতির ব্যাপারে কাতারের সন্দেহজনক প্রচেষ্টার বিষয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page