September 10, 2026, 11:32 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ১৫ আগস্টের হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি খুনিদের পুরস্কৃত করেছেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পুনর্বাসিত করেছেন। জেল হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পিকনিকের ব্যবস্থা করেছিল। তারা পিকনিক পার্টি ও নালিশ পার্টিতে পরিণত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখেছিল। কিন্তু ১০ ডিসেম্বরের আগেই কী হলো, পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা চালসহ ডাল পেল। তারা সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল। ঢাকায় আজ সমাবেশ, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ। কিন্তু ঢাকা সিটি আজ বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মীদের দখলে।

তিনি বলেন, বিএনপি জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনাকে টার্গেট করে তারা গ্রেনেড হামলা করেছিল যেখানে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী প্রাণ হারায়।

কাদের আরও বলেন, জেলখানায় হত্যাকাণ্ড সংগঠিত করে মুক্তিযুদ্ধের চারজন প্রথমসারির জাতীয় নেতাকে হত্যা করেছিল যে জিয়াউর রহমান, তার সন্তান তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিল। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে জেল হয়েছিল কিন্তু শেখ হাসিনার উদারতায় তিনি মুক্তি পেয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page