September 20, 2026, 11:05 am
শিরোনামঃ
জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
এইমাত্রপাওয়াঃ

ভারতীয় বিমানে সাপ ! তদন্তের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কেরালার কালিকট বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে শনিবার। যাত্রীরা ভালোভাবে বিমান থেকে নেমেও যান। তবে বিমানের মধ্যে লুকিয়ে ছিল সাপ!

দুবাইয়ে অবতরণের পরই বিমানে সাপ থাকার বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো হোল্ডে ওই সাপ পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কিন্তু কীভাবে বিমানের কার্গো হোল্ডে সাপ এলো সেটি নিয়ে সবার প্রশ্ন।

তিনি আরও বলেন, বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাদের গাফিলতির জন্য এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএ-এর তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জানা যায়নি বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page