September 20, 2026, 5:51 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে : ন্যাটো প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে রাশিয়া-ন্যাটো যুদ্ধে পরিণত হতে পারে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নরওয়েজিয়ান সম্প্রচার এনআরকে স্টলটেনবার্গ জানান, এটি ইউক্রেনের একটি ভয়ানক যুদ্ধ। এতে ন্যাটো ও রাশিয়ার মধ্যে বড় ধরনের যুদ্ধ হতে পারে। এ ধরনের ঘটনা এড়াতে তারা প্রতিদিন কাজ করে যাচ্ছে।

এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্টলস্টেনবার্গ সাক্ষাৎকারে বলেছিলেন কোনও সন্দেহ নেই যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা রয়েছে।

নরওয়ের এই সাবেক প্রধানমন্ত্রী আরও জানান, দ্বন্দ্ব এড়ানো গুরুত্বপূর্ণ। অথবা আরো ইউরোপীয় দেশ প্রভাবিত হতে পারে।

ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই মস্কো অভিযোগ করে আসছে, ন্যাটো কিয়েভের বাহিনীকে সামরিক সহায়তা দিয়ে আসছে। পশ্চিমা সামরিক জোট ইউক্রেনের সেনাদের রাশিয়ান বাহিনীকে আক্রমণ করার জন্য প্রশিক্ষণ দিয়ে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বারবার ইউক্রেনকে সামরিক সহযোগিতা না করার হুমকি দিয়েছেন।

ন্যাটোর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও নরওয়েসহ অনেক দেশ রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। ফলস্বরূপ, ইউক্রেনীয় ভূখণ্ডের লড়াইয়ে মস্কো অনেকটাই পিছনের দিকে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page