June 13, 2026, 11:15 am
শিরোনামঃ
মদ-সিগারেটে কর বৃদ্ধি নিয়ে বিরোধী দলের সমালোচনায় কান দিচ্ছে না সরকার : প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩টি চিঠি দিয়েছে ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ জন : যাত্রী কল্যাণ সমিতি বরগুনায় রাস্তার পাশে থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খুব কাছাকাছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনীয় হামলায় রুশ অর্থনীতিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি করলো ইরান সাবেক এমপি আনারের প্রতিহিংসার শিকার চাকরিচ্যুত মৌসুমি শ্রমিক অমিত শিকদারের মানবেতর জীবন
এইমাত্রপাওয়াঃ

পুতিন-লুকাশেঙ্কোকে বিচারের আওতায় আনতে রুশ নোবেল বিজয়ীর আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধকে ‘উন্মাদ’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান নাগরিক ইয়ান রাচিনস্কি। শনিবার নরওয়ের রাজধানী অসলোয় নোবলে পুরস্কার গ্রহণের সময় চলমান যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল থেকে রাচিনস্কি দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে উন্মাদ ও অপরাধমূলক আগ্রাসন চালাচ্ছে পুতিন বাহিনী। মেমোরিয়াল রাশিয়ার সবচেয়ে সুপরিচিত মানবাধিকার গোষ্ঠীগুলোর মধ্যে একটি। তবে গত বছরের শেষ নাগাদ এটি বন্ধের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। তিন দশকের বেশি সময় স্ট্যালিন যুগের নৃশংসতা প্রকাশে কাজ করে আসছিল প্রতিষ্ঠানটি।

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে কাজ করা ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে এবারের নোবেল শান্তি পুরস্কার শনিবার অসলোর সিটি হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি এবং যুদ্ধরত দুই দেশ ইউক্রেন-রাশিয়াভিত্তিক দুই মানবাধিকার সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালিয়েস বিয়ালিয়াৎস্কি জেলে থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন স্ত্রী।

এদিকে ইউক্রেনের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ওলেক্সান্দ্রা মাতভিচুক যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আহ্বান জানিয়েছেন।

মাতভিচুক সতর্ক করে আরও বলেন, যুদ্ধাপরাধীদের শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন পতনের পরে দোষী সাব্যস্ত করা উচিত নয়, ‘ন্যায়বিচার অপেক্ষা করতে পারে না’। আমাদের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং পুতিন, লুকাশেঙ্কো এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সূত্র: সিএনএন

 

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page