November 26, 2026, 1:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন মার্কিন রিপাবলিকান সিনেটর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন রিপাবলিকান দলের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন একই দলের সিনেটর বিল ক্যাসিডি। তিনি বলেছেন, দলে ট্রাম্পের যে প্রভাব রয়েছে তা থেকে মুক্ত হওয়া উচিত। এবারের মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থীর বাজে ফলাফলের কারণে তিনি এই মন্তব্য করেন।

গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল ২২১টি আসন পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ২১৩টি আসন লাভ করে। তবে সিনেটে ডেমোক্র্যাটিক দল ৫১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের আগে রিপাবলিকান দল অনেক বেশি আসনে জিতবে বলে জোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ব্যর্থতার জন্য দলের বহু নেতা প্রধানত ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, ট্রাম্পের নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বহু সংখ্যক আসন হাতছাড়া হয়েছে।

সিনেটর ক্যাসিডি শনিবার বলেন, তিনি প্রত্যাখ্যান করছেন যে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের নেতা। একই সঙ্গে তিনি বলেন, রিপাবলিকান দলের উচিত নতুন কোনো নেতা নির্বাচিত করা। তিনি আরো বলেন, “রিপাবলিকান দলের এ মুহূর্তে কোনো প্রেসিডেন্ট নেই। যিনি আমার নেতা নন, এমন কোনো ব্যক্তির প্রেসিডেন্ট থাকার দরকারও নেই।”

গত ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের বেশিরভাগই মনে করেন, আগামী নির্বাচনে অবশ্যই ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page