July 26, 2026, 6:00 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের সার্বভৌমত্বকে সম্মান করুন : চীনা ভাষায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর প্রশ্নে কোনো আপোষ করা হবে না। পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও চীনের এক যৌথ বিবৃতির প্রতিবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।

ওই  যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরের তিন দ্বীপ বু’মুসা, তোম্বে বুযুর্গ, তোম্বে কুচাক সম্পর্কে ভিত্তিহীন দাবি করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেই দাবির প্রতিবাদে বলেছেন পারস্য উপসাগরের ওই তিন দ্বীপ ইরান ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বু’মুসা, তোম্বে বুযুর্গ, তোম্বে কুচাক আবহমান কাল ধরে তাঁর মাতৃভূমির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমির আবদুল্লাহিয়ান চীনা ভাষায় লেখা এক টুইট বার্তায় এ প্রত্যয় ব্যক্ত করেন।

চীনা ভাষায় লেখা টুইট বার্তা

পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতৃবৃন্দ এবং চীনের মধ্যে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সমাপনী বিবৃতিতে তিন দ্বীপ নিয়ে ইরানের সঙ্গে আরব আমিরাতের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মেটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ইরান ওই তিন দ্বীপকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে।

চীন এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর বিবৃতি সৌদিআরব ও চীনের দেওয়া যৌথ বিবৃতির পরপরই প্রকাশ করা হয়। চীন ও সৌদিআরবের নেতৃবৃন্দ ওই বিবৃতিতে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়।

এই বিবৃতির প্রতিক্রিয়ায় গত শনিবার তেহরানে চীনা রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পারস্য উপসাগরীয় দেশ এবং চীনের নেতাদের বিবৃতির ব্যাপারে ইরানের আপত্তির কথা রাষ্ট্রদূতকে জানানো হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page