June 17, 2026, 12:24 pm
শিরোনামঃ
জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী  ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি রংপুরে পানের পিক ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা যশোরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল ; ক্ষতিপূরণে কর্তৃপক্ষের যে উদ্যোগ চুক্তি অনুযায়ী ইরান কোনোদিন পরামাণু অস্ত্র পাবে না : ট্রাম্প ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না : বিজেপির মন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে দেড়শ বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ ; অবরুদ্ধ ২০০ পরিবার
এইমাত্রপাওয়াঃ

মিনস্ক চুক্তির ব্যর্থতা ইউক্রেন অভিযানকে অবধারিত করে তোলে : দিমিত্রি পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, মিনস্ক চুক্তির ব্যর্থতা থেকে সৃষ্ট উদ্বেগের কারণেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সেদেশের রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের সংঘর্ষ বন্ধ করার লক্ষ্যে ২০১৪ ও ২০১৫ সালে মিনস্ক-১ ও ২ চুক্তি সই হয়েছিল। রাশিয়া, ফ্রান্স ও জার্মানির মধ্যে চুক্তি ওই দুই চুক্তি স্বাক্ষরিত হয়।

মিনস্ক-২ চুক্তিতে রাশিয়ার সঙ্গে যে প্রতারণা করার হয়েছে তা মস্কো উপলব্ধি করতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই চুক্তির অসারতা প্রমাণ হচ্ছিল। পশ্চিমা দেশগুলো সকল আলোচনা প্রক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত কথাবার্তা উপেক্ষা করে যাচ্ছিল।এসব বিষয় ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান অবধারিত করে তোলে।

পেসকভ বলেন, পূর্ব ইউক্রেনের রুশ-পন্থি অস্ত্রধারীদের সঙ্গে করা শান্তি চুক্তি মেনে চলতে কিয়েভ ব্যর্থতার পরিচয় দেয়। এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।

চুক্তিটি সম্পর্কে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্প্রতি বলেন, রাশিয়ার মোকাবিলায় ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিনস্ক চুক্তি সই করা হয়েছিল। তার বক্তব্যে রাশিয়ার সঙ্গে ফ্রান্স ও জার্মানির প্রতারণার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page