September 20, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আকাশ প্রতিরক্ষা দেয়ায় বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার হামলা ও মার্কিন সহায়তার প্রসঙ্গে রবিবার (১২ ডিসেম্বর) বাইডেনের সঙ্গে ফোনালাপ হয় তার।

গত শুক্রবার সাড়ে ২৭ কোটি মার্কিন ডলারের অতিরিক্তি নিরাপত্তা সহায়তা ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। কিয়েভের জন্য সবশেষ মার্কিন প্যাকেজে অস্ত্র ও আর্টিলারি রাউন্ডের পাশাপাশি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম রয়েছে।

হোয়াইট হাউজ বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহতের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। একইসঙ্গে রাশিয়াকে তার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য দায়ী করতে থাকবে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে অভূতপূর্ব প্রতিরক্ষা ও আর্থিক সহযোগিতা পাচ্ছি। এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য নয়, আমাদের দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখছে।

ফোনালাপে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে জেলেনস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ৫০ শতাংশ জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।

বাইডেন গত মাসের শেষ দিকে ইউক্রেনের বৈদ্যুতিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য ৫৩ মিলিয়ন ডলারের একটি প্যাকেজের অনুমোদন দেন। সূত্র: সিএনএন

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page