July 26, 2026, 6:01 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের মোকাবেলায় উন্নত অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে রাশিয়া : দিমিত্রি মেদভেদেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যেসব দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে তাদের মোকাবেলায় মস্কো উন্নত ও অত্যাধুনিক অস্ত্রের উৎপাদন বাড়িয়েছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান আলেক্সি দানিলভের একটি বক্তব্যের জবাবে দৃশ্যত এই বক্তব্য দিয়েছেন মেদভেদেভ। দানিলভ শনিবার বলেছেন, রাশিয়ার ভেতরে ইউক্রেনের সেনারা হামলার বিষয়টি বাতিল করছে না। তিনি বলেন, ইউক্রেন থেকে দখল করে নেয়া চার অঞ্চলসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ভ্লাদিভস্তক শহর পর্যন্ত এই হামলা হতে পারে।

এই বক্তব্যের জবাবে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, “মস্কোর শত্রুরা শুধু কিয়েভে নয় বরং ইউরোপ, উত্তর আমেরিকা এবং বিশ্বের আরো বিভিন্ন জায়গায় রয়েছে যারা নব্য-নাজিবাদীদের প্রতি অনুগত। এ কারণে আমরা অনেক বেশি শক্তিশালী অস্ত্র এবং গোলাবারুদ তৈরি করছি। এক্ষেত্রে নতুন নীতি ভিত্তি হিসেবে কাজ করছে।”

এদিকে, দি টাইমস পত্রিকা জানিয়েছে, মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুমোদন দিয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page