April 5, 2026, 7:25 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রোডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

জানা গেছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে বাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয়।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজন পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে।

নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ওই এলাকাকে ‘জরুরি অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে। জনগণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ওই এলাকায় খুব কম মানুষ বাস করে। সেখানে বেশ কয়েকটি বড় সম্পদ ও গ্যাস ফিল্ড রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page