June 9, 2026, 4:17 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি সংক্রান্ত প্রমাণ নেই : আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেয়া এক বক্তব্যে এ কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ।

ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে এবং মস্কো বারবার তার পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে তখন একথা জানালেন জুলিয়ান স্মিথ। তিনি বলেন, এই মুহূর্তে আমরা এমন কোনো আলামত দেখতে পাচ্ছি না যা দিয়ে প্রমাণ করা যাবে যে, রাশিয়া তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যবহার করতে চায়।

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, তা সত্ত্বেও ন্যাটো জোট সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছে। একইসঙ্গে তিনি এই প্রতিশ্রুতিও দেন যে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে যাবে। স্মিথ বলেন, আমরা রাশিয়াকে এই বার্তাও দিয়ে যাচ্ছি যে, দেশটি যদি পরমাণু অস্ত্র ব্যবহার করে বসে তাহলে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বুধবার বলেছিলেন, তার দেশ বিশ্বকে কোনো হুমকি দিচ্ছে না যদিও মস্কোর কাছে সর্বাধুনিক ও সর্বোন্নত পরমাণু অস্ত্র রয়েছে যার প্রথম কাজ আত্মরক্ষা করা। পুতিনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, রুশ প্রেসিডেন্ট দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বক্তব্য দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page