June 9, 2026, 6:59 am
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও রাশিয়া : মস্কো ড. ইউনূসের বিরুদ্ধে শেখ মজিবুরের মামলার আবেদন খারিজ কক্সবাজারে আশ্রয়দাতার ঘর থেকে শিশুকে নিয়ে রোহিঙ্গা নারী নিখোঁজ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হবে না : ট্রাম্প নতুন করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে : ইরান লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিলো হুতি সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায় : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণার শুনানি ২০ ডিসেম্বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণার আবেদনের শুনানির তারিখ ২০ ডিসেম্বর ধার্য করা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খান এমপি নির্বাচনের সময় মনোনয়নপত্রে তার মেয়ের বিষয়ে তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে পিটিশনে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলি-৯৫ মিয়াওয়ালি-১ নির্বাচনী এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। ইমরান খানের এই এমপির পদ বাতিল চেয়ে আদালতে আবেদন করেছেন সাজিদ মেহমুদ নামের এক ব্যক্তি।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ৯ ডিসেম্বর পিটিশনের বিষয়ে ইমরান খান ও নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেন। অগ্রসর হবে কিনা তা সিদ্ধান্ত নিতে আদালতকে তাদের আইনজীবীকে সহায়তা করতে আহবান জানান তিনি।

আবেদনে মেহমুদ যুক্তি দেখিয়ে জানান, ন্যাশনাল অ্যাসেম্বলি বা প্রাদেশিক অ্যাসেম্বলিতে নির্বাচিত হতে হলে প্রত্যেক প্রার্থীকে তার সমস্ত সম্পদ ও তার সমস্ত নির্ভরশীলদের তথ্য দিতে হয়। কিন্তু ইমরান খান ভুল করে তার দুই সন্তানের নাম উল্লেখ করেছেন।

তারা হলেন, কাসিম খান ও সুলাইমান খান। তবে তৃতীয় সন্তানের তথ্য উল্লেখ করেননি তিনি। মেহমুদের অভিযোগ, ইমরান ইচ্ছাকৃতভাবে তার মেয়ে টাইরিয়ান হোয়াইট সম্পর্কে কিছু বলেননি। ফলে তার মতে, ইমরান সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী সঠিকতা, সততা ও ভালো চরিত্রের প্রমাণ দেননি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page