September 17, 2026, 11:11 am
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ব্রিটেনে প্রথমবারের মতো নার্সদের ধর্মঘট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃটেনজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাসপাতাল নার্সরা। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে।

ব্রিটেনের নার্সদের সংগঠন  এনএইচএস-এর ইতিহাসে এ ধরণের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি। তবে স্কটল্যান্ডে এখনও নার্সরা ধর্মঘটের কোনো ঘোষণা দেননি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ধর্মঘট চললেও জীবন-রক্ষাকারী সেবা দিয়ে যাবেন নার্সরা। তবে রুটিন সার্জারি এবং অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রয়্যাল কলেজ অব নার্সিং বলেছে, তাদের ধর্মঘটের পথ বেছে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি। বৃটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়।

ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাবে। কেমোথেরাপি এবং কিডনি ডায়লাসিস অব্যাহত থাকবে। এছাড়া, যেসব রোগী ইন্টেন্সিভ কেয়ারে আছেন তাদেরও সেবা দেয়া হবে। নার্সরা বলছেন, তারা যথেষ্ট দেখেছেন। কিন্তু তাদের যথেষ্ট বেতন এবং মূল্য দেয়া হচ্ছে না। সরকার তাদের কথা শুনছে না, ফলে তাদের সামনে ধর্মঘটের বিকল্প ছিল না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page